1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইলের মির্জাপুরে অটো চুরির আতঙ্কে চালকরা - probahonewstv
June 14, 2026, 10:59 pm

টাঙ্গাইলের মির্জাপুরে অটো চুরির আতঙ্কে চালকরা

Reporter Name
  • Update Time : Wednesday, May 6, 2026
  • 30 Time View

টাঙ্গাইলের মির্জাপুরে অটো চুরির আতঙ্কে চালকরা

রিহান সিকদার , স্টাফ রিপোর্টার টাঙ্গাইল ।

দিনদুপুরে এক অটোরিকশা চালককে কৌশলে নামিয়ে দিয়ে তার শেষ সম্বল অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে এক চোর চক্র। গতকাল মঙ্গলবার (৫ মে, ২০২৬) মির্জাপুর বাজারের খাদ্য গুদাম এলাকায় এই চুরির ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সারাইয়া উত্তরপাড়া গ্রামের ৫৬ বছর বয়সী অটোরিকশা চালক মো. আলী মিয়া প্রতিদিনের মতো গতকাল বিকালেও জীবিকার সন্ধানে অটোরিকশা নিয়ে বের হন। বিকাল ৩ টার দিকে সুরজ বাজার এলাকা থেকে দুই ব্যক্তি যাত্রী বেশে তার রিকশাটি ভাড়া নিয়ে মির্জাপুর সদরের উদ্দেশ্যে রওনা হয়।

বিকাল ০৪.১৬ ঘটিকার সময় মির্জাপুর বাজারের খাদ্য গুদামের সামনে পৌঁছালে একজন যাত্রী নেমে যায়। অন্যজন একটি কার্টনের বাহানা দিয়ে চালক আলী মিয়াকে গাড়ি থেকে নামিয়ে দেয়। এই সুযোগে চক্রটি কৌশলে চোখের পলকে অটোরিকশাটি নিয়ে চম্পট দেয়।

ভুক্তভোগী চালক জানান, চুরি হওয়া অটোরিকশাটির আনুমানিক মূল্য ১ লাখ ৫২ হাজার টাকা। আশেপাশে সিসি ক্যামেরা থাকলেও ধূর্ত চোরদের তিনি আগে কখনো দেখেননি বা চিনতে পারেননি। অনেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে অবশেষে তিনি মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কয়েকজন অটোচালক জানান, হারিয়ে যাওয়া বেশিরভাগ অটো ফিরে পাওয়া যায় না তাই আমরা খুব চিন্তিত থাকি। অটো আমাদের জীবিকার উৎস। আমরা গাড়ি চালাইতে পারলে ঘরের জন্য বাজার করতে পারি। তাই এই সমস্যার একটা সমাধান চাই আমরা।

এ বিষয়ে মির্জাপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরপরই তারা বিষয়টি খতিয়ে দেখছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোর শনাক্ত এবং অটোরিকশাটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

See also  তানজিমার মৃত্যুর ঘটনায় উত্তাল গিল্ডেন গ্রুপ—শ্রমিকদের ঐক্যবদ্ধ অবস্থান কারখানার সামনে

Please Share This Post in Your Social Media

More News Of This Category