1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইলে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল - probahonewstv
June 14, 2026, 2:01 am

টাঙ্গাইলে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আঃ হালিম আতিক, জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
  • Update Time : Saturday, January 3, 2026
  • 101 Time View
টাঙ্গাইলে প্রথম ধাপে ৪টি আসনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, ১৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা।

প্রথম ধাপে ৪টি আসনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১৮ প্রার্থীর মনোনয়ন বৈধ

আঃ হালিম আতিক, জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনের মধ্যে প্রথম ধাপে ৪টি আসনে মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক মনোনয়নপত্রগুলো বাতিল ঘোষণা করেন।

জেলার মোট ৮টি আসনের মধ্যে প্রথম ধাপে ৪টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ তাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন—

  • টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর): স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদ ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী।

  • টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর): ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ মনোয়ার হোসেন সাগর।

  • টাঙ্গাইল-৩ (ঘাটাইল): স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও মো. শাহজাহান মিয়া।

  • টাঙ্গাইল-৪ (কালিহাতী): ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হালিম মিয়া ও মো. শাহ আলম তালুকদার।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তথ্যের গড়মিলসহ নানা কারণে ৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। প্রথম ধাপের এ কার্যক্রমে ১৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ছোট ফেনী নদীতে মুছাপুর রেগুলেটর নির্মাণের দাবিতে ফেনী ডিসিকে স্মারকলিপি প্রদান

Please Share This Post in Your Social Media

More News Of This Category