
আঃ হালিম আতিক, জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনের মধ্যে প্রথম ধাপে ৪টি আসনে মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক মনোনয়নপত্রগুলো বাতিল ঘোষণা করেন।
জেলার মোট ৮টি আসনের মধ্যে প্রথম ধাপে ৪টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ তাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন—
টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর): স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদ ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী।
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর): ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ মনোয়ার হোসেন সাগর।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল): স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও মো. শাহজাহান মিয়া।
টাঙ্গাইল-৪ (কালিহাতী): ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হালিম মিয়া ও মো. শাহ আলম তালুকদার।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তথ্যের গড়মিলসহ নানা কারণে ৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। প্রথম ধাপের এ কার্যক্রমে ১৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”