1. thpshopbd@gmail.com : admin :
জনস্বার্থে ফেসবুক আইডিতে সংবাদ প্রকাশের পর হুমকি ও অপপ্রচার: স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকির প্রতিবাদ - probahonewstv
July 28, 2026, 4:57 pm

জনস্বার্থে ফেসবুক আইডিতে সংবাদ প্রকাশের পর হুমকি ও অপপ্রচার: স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকির প্রতিবাদ

Reporter Name
  • Update Time : Tuesday, July 14, 2026
  • 112 Time View

জনস্বার্থে ফেসবুক আইডিতে সংবাদ প্রকাশের পর হুমকি ও অপপ্রচার: স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকির প্রতিবাদ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

গতকাল দুপুরে আমার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট প্রকাশ করি। সেখানে আমি উল্লেখ করি যে, সরকারি ত্রাণ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রচারণার মাধ্যম নয়; এটি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার।

পোস্টে আরও তুলে ধরি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বিশেষ বরাদ্দের আওতায় জেলা পরিষদের মাধ্যমে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়া হলেও, আলীকদম উপজেলায় ত্রাণ বিতরণের তালিকা প্রণয়ন নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত চারটি ইউনিয়নের জন্য তালিকা প্রস্তুতের কথা থাকলেও, তালিকা প্রণয়নের ক্ষেত্রে জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমনের প্রভাব বিস্তারের অভিযোগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। জনমনে উত্থাপিত সেই আলোচনার বিষয়টিই একজন সংবাদকর্মী হিসেবে তথ্যভিত্তিকভাবে তুলে ধরেছিলাম। আমার পোস্টে কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা নয়, বরং জনস্বার্থে আলোচিত একটি বিষয় উপস্থাপন করা হয়েছিল।

কিন্তু পোস্টটি প্রকাশের পরপরই কয়েকটি পরিচিত ফেসবুক আইডি এবং দু-একটি ফেক আইডি থেকে আমার বিরুদ্ধে অশালীন ভাষায় কটূক্তি, ব্যক্তিগত আক্রমণ ও অপপ্রচার শুরু হয়। শুধু তাই নয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন আমার পোস্টের মন্তব্যের ঘরে এমন মন্তব্য করেছেন, যা একজন সংবাদকর্মীর প্রতি হুমকিসূচক ও ভীতিপ্রদর্শনমূলক বলে প্রতীয়মান হয়। পাশাপাশি আরও কয়েকজন ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানিকর মন্তব্য করে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছেন।

আমি স্পষ্টভাবে বলতে চাই, সত্য ঘটনা তুলে ধরা একজন সংবাদকর্মীর পেশাগত ও নৈতিক দায়িত্ব। সংবাদ প্রকাশ করতে গিয়ে যদি কোনো অনিয়ম, দুর্নীতি কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয় সামনে আসে, তাহলে তা প্রকাশ করা সাংবাদিকতারই অংশ। এর জবাব তথ্য, যুক্তি কিংবা প্রমাণ দিয়ে দেওয়া যেতে পারে; কিন্তু কটূক্তি, অপপ্রচার বা হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমি প্রবাহ নিউজ টিভির (PROBAHO NEWS TV) বান্দরবান জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালন করে আসছি।

See also  ছোট ফেনী নদীতে মুছাপুর রেগুলেটর নির্মাণের দাবিতে ফেনী ডিসিকে স্মারকলিপি প্রদান

একজন দায়িত্বশীল সংবাদকর্মী হিসেবে সবসময় নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করে যাব। সংবাদ প্রকাশের কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ থেকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, অপপ্রচার বা মানহানির চেষ্টা শুধু একজন সাংবাদিকের বিরুদ্ধে নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতারও পরিপন্থী।

আমি একজন সংবাদকর্মী হিসেবে এ ধরনের হুমকি, কটূক্তি, অপপ্রচার ও মানহানিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category