1. thpshopbd@gmail.com : admin :
আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত ,নারী নির্যাতন প্রতিরোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মানবাধিকার কর্মীদের অঙ্গীকার - probahonewstv
June 13, 2026, 10:07 am

আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত ,নারী নির্যাতন প্রতিরোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মানবাধিকার কর্মীদের অঙ্গীকার

ওবাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি
  • Update Time : Wednesday, November 5, 2025
  • 626 Time View
আশুলিয়ার জিরানী বাজারে অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির সভায় মানবাধিকার রক্ষায় করণীয় নির্ধারণে আলোচনা করছেন কর্মকর্তারা।

নারী নির্যাতন প্রতিরোধ, দুর্নীতি দমন ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে একজোট মানবাধিকারকর্মীরা —

আশুলিয়ার জিরানী বাজারে অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির সভায় মানবতার পক্ষে দৃঢ় অঙ্গীকার।

ওবাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি

আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে আশুলিয়ার জিরানী বাজারে। গতকাল বিকেলে গোলাম নবী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত এ সভায় মানবাধিকার রক্ষা ও সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্থার ঢাকা বিভাগীয় সহকারী পরিচালক হাকীম মো. সোহেল মিয়া। এসময় উপস্থিত ছিলেন — মো. সুরুজ আলম, উপ-সহকারী পরিচালক (মানবসম্পদ), মো. উজ্জ্বল, উপ-সহকারী পরিচালক (আইন), মো. ইকবাল হাসান, উপ-সহকারী পরিচালক (শিক্ষা), আকলিমা খাতুন, উপ-সহকারী পরিদর্শক (নারী), মো. দেলোয়ার হোসাইন, সাব-ইন্সপেক্টর (তদন্ত), আমিনুর রহমান, এইচআর তথ্য কর্মকর্তা, জিল্লুর রহমান, নির্বাহী কর্মকর্তা, সহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় মানবাধিকার কর্মীরা।

সভায় বক্তারা বলেন, সমাজে নারী নির্যাতন, শিশু শ্রম, দুর্নীতি ও খাদ্যে ভেজাল এখন মানবাধিকারের জন্য বড় হুমকি। এসব সমস্যা দূর করতে মানবাধিকারকর্মীদের সচেতনতা বাড়াতে হবে এবং সাধারণ মানুষের মাঝে আইনি সহায়তার সুযোগ সম্প্রসারিত করতে হবে।

সভাপতি হাকীম মো. সোহেল মিয়া বলেন,

“মানবাধিকার শুধু তাত্ত্বিক বিষয় নয় — এটি মানুষের জীবনের নিরাপত্তা ও মর্যাদার নিশ্চয়তা। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মাননীয় চেয়ারম্যান মাহমুদুল হাসান (মাহমুদ স্যার) মানবতার কল্যাণে যেভাবে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছেন, তার জন্য ঢাকা বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করছি।

বক্তারা আরও বলেন, মানবাধিকার রক্ষা ও আইনি সহায়তা প্রদানে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করা প্রয়োজন।
তারা মানবাধিকার সংস্থার মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ, গণসচেতনতা কার্যক্রম ও আইনি সহায়তা সেবা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন। সভায় আগামী মাস থেকে জেলা ও উপজেলা পর্যায়ে নারী ও শিশু অধিকার রক্ষা, দুর্নীতি প্রতিরোধ, নিরাপদ খাদ্য নিশ্চয়তা এবং সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়।

See also  উন্নত চিকিৎসার জন্য দেশনেত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত

প্রেক্ষাপট:
বাংলাদেশে মানবাধিকার রক্ষা ও আইনি সহায়তা নিশ্চিতকরণে বিভিন্ন সংস্থা কাজ করছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা সংস্থা দীর্ঘদিন ধরে নারী নির্যাতন, শিশু অধিকার, মাদকবিরোধী অভিযান ও আইনি পরামর্শ প্রদানসহ সমাজকল্যাণমূলক নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category