1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন ও সেনাবাহিনীর কাছে স্মারকলিপি - probahonewstv
September 13, 2026, 11:34 pm

আলীকদম প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন ও সেনাবাহিনীর কাছে স্মারকলিপি

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Monday, January 12, 2026
  • 483 Time View
আলীকদম প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন ও সেনাবাহিনীর কাছে স্মারকলিপি ইউটিউব বিবরণ

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় আলীকদম উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন সাংবাদিকরা। দীর্ঘদিন নির্বাচন না হওয়া ও প্রেসক্লাবকে ব্যক্তিকেন্দ্রিকভাবে পরিচালনার অভিযোগ তুলে ধরে সুষ্ঠু তদন্ত ও নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ ( বান্দরবান জেলা প্রতিনিধি )

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় আলীকদম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন এবং সেনাবাহিনীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার কর্মরত সাংবাদিকরা।

রোববার ১১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আলীকদম বাজারস্থ প্রেসক্লাবের সামনে আলীকদম উপজেলার সাংবাদিকবৃন্দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সাংবাদিকরা প্রতীকী কর্মসূচি হিসেবে প্রেসক্লাবের মেইন ফটক ও বাহিরের ফটকের গ্রিলে তালা ঝুলিয়ে দেন। পরে বিকাল সাড়ে ৪টার দিকে আলীকদম জোন বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় আলীকদম জোনের ক্যাপ্টেন সাদমান সাকিবের নেতৃত্বে একটি সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে সাংবাদিকরা আলীকদম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন। অভিযোগের মধ্যে রয়েছে অনিয়ম ও দুর্নীতি, একনায়কতান্ত্রিকভাবে প্রেসক্লাব পরিচালনা, দীর্ঘদিন নির্বাচন না করা, সাধারণ সভা না ডাকা এবং প্রেসক্লাবকে ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠানে রূপান্তর করা।

সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়, প্রায় ২৭ বছর ধরে কোনো নিয়মতান্ত্রিক নির্বাচন, সাধারণ সভা কিংবা গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম না থাকায় আলীকদম উপজেলা প্রেসক্লাব একটি অকার্যকর ও অগণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এর ফলে প্রকৃত পেশাদার সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা ও সাংগঠনিক অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।

স্মারকলিপিতে সাংবাদিকরা দাবি জানান, দ্রুত সময়ের মধ্যে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি বর্তমান বিতর্কিত ও অকার্যকর কমিটি বাতিল করে গঠনতন্ত্র অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান তারা।

See also  নাইক্ষ্যংছড়িতে ৪ মাসের শিশু অপহরণ: চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দম্পতি আটক, শিশু উদ্ধার

এ সময় উপস্থিত সেনা কর্মকর্তারা সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category