
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, জেলা প্রতিনিধি, বান্দরবান
বান্দরবানের আলীকদম উপজেলাতে আলীকদম ব্রাদার্স ইউনিয়নের আয়োজনে জাঁকজমকপূর্ণ পরিবেশে “আলীকদম নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টায় আলীকদম মৈত্রী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা যুবদলের সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম পানবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপি নেতা মোঃ আবুল হাশেম কোম্পানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর বান্দরবান জেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ ইসমাইল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আলীকদম উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আবুল বশর এবং যুগ্ম আহ্বায়ক আমির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন Probaho News TV-এর বান্দরবান জেলা প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, ১ নং সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল আমিন, মোঃ আব্দুল মালেকসহ স্থানীয় স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, মিডিয়া কর্মী, খেলোয়াড় ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আলীকদম ত্রিপুরা যুব একাদশ ও চকরিয়া ফুলতলা ফুটবল একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে দুই দলই দারুণ নৈপুণ্য প্রদর্শন করে। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকার পর ট্রাইব্রেকারের মাধ্যমে ১-০ ব্যবধানে আলীকদম একাদশকে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয় চকরিয়া ফুলতলা ফুটবল একাদশ। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের বাকি খেলাগুলোতেও দর্শকদের ব্যাপক উপস্থিতি থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। খেলা শেষে রানারআপ ও বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট বিতরণ করা হয়। একই সঙ্গে আগত অতিথিদের হাতে খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অতিথিরা আয়োজকদের প্রশংসা করে ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।