
চোরাই মাইক কেনার অভিযোগে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের কৈটারী উত্তরপাড়া জামে মসজিদের চুরি হওয়া মাইক কেনার অভিযোগে স্থানীয় এক ব্যবসায়ীকে মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মসজিদের চুরি হওয়া মাইক স্থানীয় লাইটিং ব্যবসায়ী মফিজুল কিনেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গত ৩ জুন অনুষ্ঠিত এক স্থানীয় বিচারে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাহজাদা সেলিম মেম্বার মফিজুলকে তার ছেলে ও পুত্রবধূর সামনেই মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে শাহজাদা সেলিম মেম্বারের বক্তব্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মোঃসজিব ইসলাম জয়
লালমনিরহাট প্রতিনিধি