1. thpshopbd@gmail.com : admin :
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে মা দ ক সেবীর ৩ মাসের কারাদণ্ড - probahonewstv
September 22, 2026, 11:54 am

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে মা দ ক সেবীর ৩ মাসের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : Friday, June 12, 2026
  • 229 Time View

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক ৯টার দিকে চিরিরবন্দর থানার অধীন ৬ নম্বর অমরপুর ইউনিয়নের রাজাপুর তেলীপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

এসআই (নিঃ) মোঃ রাজু আহমেদের নেতৃত্বে চিরিরবন্দর থানার একটি অভিযানিক দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে টাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় হরিশ চন্দ্র রায় (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।তিনি রাজাপুর তেলীপাড়া গ্রামের বাসিন্দা।

পরে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা শাহানা আফরোজকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত হরিশ চন্দ্র রায়কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানের সময় ঘটনাস্থল থেকে ১ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১টি গ্যাস লাইটার ও রাংতা কাগজ উদ্ধার করা হয়।

এ সময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী উপস্থিত ছিলেন।

চিরিরবন্দর থানা সূত্রে জানা গেছে, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

See also  আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি চকরিয়া থেকে গ্রে ফ তা র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category