1. thpshopbd@gmail.com : admin :
ঘাটাইলে বাজার মনিটরিং - probahonewstv
June 13, 2026, 3:40 pm

ঘাটাইলে বাজার মনিটরিং

আঃহালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • Update Time : Friday, February 20, 2026
  • 203 Time View
ঘাটাইলে বাজার মনিটরিং, ব্যবসায়ীকে জরিমানা |

মূল্য তালিকা না টাঙানোয় ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা

আঃহালিম আতিক
টাঙ্গাইল জেলা প্রতিনিধি

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। দুপুর আনুমানিক ৩টা ১৫ মিনিটে বাজার মনিটরিং কার্যক্রম শুরু হয়। উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযান চলাকালে কয়েকটি দোকানে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার বিষয়টি নজরে আসে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ১ জন ব্যবসায়ীকে ১টি মামলায় ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জরিমানা আদায়ের পাশাপাশি বাজারে উপস্থিত অন্যান্য ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি না করার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ঘাটাইলে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

Please Share This Post in Your Social Media

More News Of This Category