1. thpshopbd@gmail.com : admin :
গাইবান্ধায় ৩৬-৫০ শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত: প্রবেশপত্রের দাবিতে মহাসড়ক অবরোধ - probahonewstv
June 13, 2026, 3:21 pm

গাইবান্ধায় ৩৬-৫০ শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত: প্রবেশপত্রের দাবিতে মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : Tuesday, April 21, 2026
  • 57 Time View
গাইবান্ধায় ৩৬-৫০ শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত: প্রবেশপত্রের দাবিতে মহাসড়ক অবরোধ

গাইবান্ধায় ৩৬-৫০ শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত: প্রবেশপত্রের দাবিতে মহাসড়ক অবরোধ

মোঃ বেলাল মিয়া, প্রতিবেদক, গাইবান্ধা | ২০ এপ্রিল, ২০২৬,
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে ৩৬ জন শিক্ষার্থী সহ পেরায় অদ্ভুত শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে । আগামীকাল থেকে পরীক্ষা শুরু হতে গেলেও আজ রাত পর্যন্ত তারা কোনো প্রবেশপত্র হাতে পায়নি। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
ঘটনার বিবরণ:
ভুক্তভোগী শিক্ষার্থীরা পলাশবাড়ী উপজেলার
জুনদহ উচ্চ বিদ্যালয়

গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের
নিয়মিত পরীক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, সময়মতো ফরম পূরণের টাকা জমা দিলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহকারীর দায়িত্বহীনতার কারণে তাদের প্রবেশপত্র আসেনি। দীর্ঘ সময় অপেক্ষা করে কোনো সমাধান না পেয়ে আজ সোমবার রাতে পলাশবাড়ী ফিলিং স্টেশন এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েন।
শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভ:
অবরোধকারী শিক্ষার্থীরা জানায়, অন্য বিদ্যালয়ের সহপাঠীরা অনেক আগেই প্রবেশপত্র পেলেও তারা এখনো পায়নি। অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন, প্রবেশপত্রের জন্য বিদ্যালয়ের অফিস সহকারী তাদের কাছে বাড়তি টাকা দাবি করেছেন। এক অভিভাবক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলের পরীক্ষা কাল, কিন্তু কার্ড আসেনি। এখন যদি ও পরীক্ষা দিতে না পারে, তবে এই বছরের ভবিষ্যৎ কে ফেরাবে?”।
কর্তৃপক্ষের বক্তব্য:
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ জানান, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা দিনাজপুর শিক্ষা বোর্ডের সঙ্গে কথা বলছি এবং আশা করছি দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের প্রবেশপত্র নিশ্চিত করা সম্ভব হবে”। এছাড়া অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
সবশেষ খবর পাওয়া পর্যন্ত, প্রশাসনের পক্ষ থেকে রাতেই প্রবেশপত্র সরবরাহের আশ্বাসের পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন। তবে প্রবেশপত্র হাতে পাওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীদের মনে অনিশ্চয়তা ও আতঙ্ক এখনো কাটেনি।

See also  পাবনা কাশিনাথপুর তেল পাম্প গুলোতে গাড়ির কাগজ পত্র ঠিক থাকলে পাচ্ছেন তেল। কাগজপত্র না থাকলেই ভ্রাম্যমান আদালতের জরিমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category