1. thpshopbd@gmail.com : admin :
কিশোরগঞ্জ প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল - probahonewstv
September 23, 2026, 6:11 pm

কিশোরগঞ্জ প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

শাহিনুর ইসলাম শাহীন, কিশোরগঞ্জ
  • Update Time : Wednesday, December 3, 2025
  • 386 Time View
কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 শাহিনুর ইসলাম শাহীন, কিশোরগঞ্জ 

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ মাগরিব কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই মাহফিলে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার জন্য দোয়া করা হয়। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ প্রয়াত পরিবারের সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন কিশোরগঞ্জ আখড়া বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আসাদ বিন আব্দুর রাজ্জাক ভূইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, কিশোরগঞ্জ প্রেসক্লাব সভাপতি একে নাসিম খান, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরীসহ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতৃবৃন্দ দেশ ও জাতির কল্যাণে আরও মানবিক ও গঠনমূলক কর্মকাণ্ডে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদমে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category