1. thpshopbd@gmail.com : admin :
একদিনের রাষ্ট্রীয় সফরে বরিশাল পৌছে ছেন প্রধানমন্ত্রী। বাস্তবায়ন হচ্ছে নির্বাচনী ও পরিকল্পনা প্রতিশ্রুতি স্বপ্ন দেখছে বরিশালবাসী স্বপ দেখছে দেশ। - probahonewstv
September 18, 2026, 5:05 pm

একদিনের রাষ্ট্রীয় সফরে বরিশাল পৌছে ছেন প্রধানমন্ত্রী। বাস্তবায়ন হচ্ছে নির্বাচনী ও পরিকল্পনা প্রতিশ্রুতি স্বপ্ন দেখছে বরিশালবাসী স্বপ দেখছে দেশ।

Reporter Name
  • Update Time : Monday, July 13, 2026
  • 37 Time View

একদিনের রাষ্ট্রীয় সফরে বরিশাল পৌছে ছেন প্রধানমন্ত্রী। বাস্তবায়ন হচ্ছে নির্বাচনী ও পরিকল্পনা প্রতিশ্রুতি স্বপ্ন দেখছে বরিশালবাসী স্বপ দেখছে দেশ।

মোঃ জুয়েল মিয়া স্টাফ রিপোর্টার ‘

সত্যের পথে নির্ভীক ‘দৈনিক বাংলার সংবাদ”।আগামীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মানের লক্ষ নিয়ে নির্বাচন পূর্ববর্তী সময়ে গ্রহীত পরিকল্পনার অংশ হিসেবে খাল খনন,বৃক্ষ রোপণ ও ফ্যামিলি কার্ড প্লানিং বাস্তয়ন করার মাধ্যমে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যেতে বরিশালবাসীকে সাথে নিয়ে বাংলাদেশ কে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়ক পথে ঢাক থেকে সরকারি সফরে বরিশালে পৌঁছেছেন। তথ্যমতে আজ সোমবার (১৩ জুলাই) সকাল ৬টায় রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে তিনি সকাল সাড়ে ৯টার দিকে বরিশালে পৌঁছান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বরিশাল সফর। বরিশালে পৌঁছেই তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেন।এ সময় প্রধানমন্ত্রী গাছের প্রয়োজনীয়তা,গুরুত্ব,উপকারিতা এবং নির্বিচারে গাছ কর্তনের অপকারিতা,ভয়াবহতা সম্পর্কে ও খাল খননের গুরুত্ব,উপকারিতা এবং খাল নিধননের নানান সমস্যা এবং ফ্যামিলি কার্ড এর সুবিধা প্রয়োজনীয়তা গুরুত্বের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।
সফরসূচি অনুযায়ী, সকালে প্রধানমন্ত্রী গৌরনদীর সরিকল-বাটাজোর খালপাড়ে একযোগে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। শেষ মুহূর্তে এই কর্মসূচিটি তাঁর সফরসূচিতে যুক্ত করা হয়।

এরপর তিনি বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন বধ্যভূমি-সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে তিনি নিজ হাতে ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত বরিশালের আমড়া এবং নারিকেল গাছের চারা রোপণ করবেন। পাশাপাশি ওই এলাকায় শতাধিক দেশীয় ফলজ, বনজ ও ফুলের গাছ রোপণেরও পরিকল্পনা রয়েছে।

বিকেলে প্রধানমন্ত্রী বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় অংশ নেবেন। সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক নেতা, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং বরিশাল সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। দিনব্যাপী কর্মসূচি শেষে সোমবার সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

See also  পাবনার সাথিয়া আফসার সরদার নামে (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হ/ত্যা করেছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category