1. thpshopbd@gmail.com : admin :
একটি সড়ক, হাজারো মানুষের নীরব কান্না—দ্রুত সংস্কারের দাবি - probahonewstv
August 27, 2026, 5:08 pm

একটি সড়ক, হাজারো মানুষের নীরব কান্না—দ্রুত সংস্কারের দাবি

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ
  • Update Time : Thursday, August 27, 2026
  • 19 Time View
একটি সড়ক, হাজারো মানুষের নীরব কান্না—দ্রুত সংস্কারের দাবি

একটি সড়ক, হাজারো মানুষের নীরব কান্না—দ্রুত সংস্কারের দাবি

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১৩ নং ভবানীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়জয়না উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। উথুরা–কান্দানিয়া ভায়া পোড়াবাড়ি–ত্রিশাল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রধান সড়কের গুরুত্বপূর্ণ এই অংশটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে স্থানীয়দের অভিযোগ। সড়কটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, শিক্ষক, সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার কর্মজীবী মানুষ যাতায়াত করেন। বিশেষ করে নিজুড়ী গার্মেন্টসের অসংখ্য কর্মী প্রতিদিন জীবিকার তাগিদে এই সড়ক ব্যবহার করেন। সড়কের দুরবস্থার কারণে তাদের সময় ও ভোগান্তি দুটোই বাড়ছে।
স্থানীয়দের ভাষ্য, একটি সড়ক শুধু ইট-পাথর বা মাটির ওপর নির্মিত যোগাযোগপথ নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের শিক্ষা, জীবিকা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও ভবিষ্যতের স্বপ্ন। অথচ গুরুত্বপূর্ণ এই সড়কটির বর্তমান অবস্থা জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করছে। এ অবস্থায় স্থানীয়রা ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সুদৃষ্টি ও আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়কটির বাস্তব অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে দুর্ভোগের এই সড়কটি আবারও মানুষের স্বস্তি ও সম্ভাবনার পথ হয়ে উঠবে। যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে শিক্ষা, কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন এলাকাবাসী।

See also  তৃণমূলে ন্যায়বিচার নিশ্চিতের ডাক মাদারীপুরে গ্রাম আদালত নিয়ে মতবিনিময়

Please Share This Post in Your Social Media

More News Of This Category