1. thpshopbd@gmail.com : admin :
এইচএসসি-২০২৬: ইংরেজি বিষয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি - probahonewstv
August 2, 2026, 8:57 pm

এইচএসসি-২০২৬: ইংরেজি বিষয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি

Reporter Name
  • Update Time : Wednesday, June 17, 2026
  • 63 Time View

এইচএসসি-২০২৬: ইংরেজি বিষয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি

বুলবুল হোসেন

এইচএসসি-২০২৬ এর চূড়ান্ত পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। পরীক্ষার শেষ সময়ে অনেক শিক্ষার্থীর মনেই বিভিন্ন প্রশ্ন ও দ্বিধা-দ্বন্দ্ব কাজ করে। বিশেষ করে কোন প্রশ্নটি আগে লিখবে, কীভাবে উত্তর উপস্থাপন করবে কিংবা পরীক্ষকের কাছে উত্তরপত্রকে আরও গ্রহণযোগ্য করে তুলবে—এসব বিষয় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রথমেই মনে রাখতে হবে, কোন প্রশ্নটি আগে লিখবে সেটি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তবে প্রশ্নপত্রেরধারাবাহিকতা বজায় রেখে শুরু থেকে সিরিয়াল অনুযায়ী উত্তর লেখা উত্তম।হাতের লেখা সুন্দর হলে অবশ্যই ভালো, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সময়ের সঠিক ব্যবস্থাপনা। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি প্রশ্নের নম্বর অনুযায়ী উত্তর সম্পন্ন করতে হবে।

ইংরেজি দ্বিতীয় পত্র

Completing Sentence (Question No. 4)এই প্রশ্নের উত্তর লেখার সময় অসমাপ্ত বাক্যটি এবং তোমার সম্পূর্ণ করা বাক্য—দুটোই লিখতে হবে। সমাপ্ত অংশটি অবশ্যই আন্ডারলাইন করে দিতে হবে।

Pronoun Reference (Question No. 8) উত্তর লেখার সময় সম্পূর্ণ প্যাসেজটি উত্তরপত্রে লিখতে হবে। ভুল Pronoun-এর পরিবর্তে সঠিক Pronoun বসিয়ে সেটি আন্ডারলাইন করতে হবে।

Synonym and Antonym (Question No. 11)এই প্রশ্নে বিশেষ সতর্কতা প্রয়োজন। Synonym ও Antonym অবশ্যই একই Parts of Speech অনুসারে লিখতে হবে। অর্থাৎ Noun-এর Synonym Noun, Verb-এর Synonym Verb, Adjective-এর Synonym Adjective হতে হবে। অনেক শিক্ষার্থী শুধু অর্থের মিল দেখে উত্তর লিখে থাকে, যা ভুল। এই সামান্য ভুলের কারণে মূল্যবান নম্বর হারাতে হতে পারে।

Punctuation (Question No. 12)
এই প্রশ্নে ভুল Punctuation চিহ্নগুলো সংশোধন করে সঠিক চিহ্ন লিখতে হবে এবং সংশোধিত চিহ্নগুলো আন্ডারলাইন করতে হবে। অনেক শিক্ষার্থী প্রশ্ন করে, “এসএসসিতে তো আন্ডারলাইন করিনি, এখানে কেন করব?” এর কারণ হলো, এসএসসিতে সাধারণত সব Punctuation ভুল থাকে; কিন্তু এইচএসসিতে সঠিক ও ভুল—উভয় ধরনের Punctuation থাকতে পারে। তাই সংশোধিত চিহ্ন আন্ডারলাইন করলে পরীক্ষক সহজেই পরিবর্তনগুলো শনাক্ত করতে পারেন।

See also  লামায় পাহাড় ধসে নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা দিলেন এমপি সাচিং প্রু জেরী

ইংরেজি প্রথম পত্র

Question No. 1 (A)
শুধু রোমান সংখ্যা লিখলেই হবে না। সংশ্লিষ্ট শব্দ বা উত্তরটিও লিখতে হবে।

Question No.1 (B)
প্রশ্নের চাহিদা অনুযায়ী সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট উত্তর দিতে হবে। অপ্রয়োজনীয় তথ্য যোগ করা কিংবা প্রয়োজনের তুলনায় কম লেখা উচিত নয়।

Flow Chart (Question No. 2)
Flow Chart-এর উত্তর অবশ্যই বক্স করে লিখতে হবে। একই তথ্য বারবার লেখা যাবে না। প্রতিটি তথ্য প্রশ্ন ও প্রদত্ত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

Summary (Question No. 3)Summary অবশ্যই নিজের ভাষায় লিখতে হবে। Passage থেকে হুবহু তুলে লেখা যাবে না। খাতার একটি পৃষ্ঠার প্রায় দুই-তৃতীয়াংশ জায়গা ব্যবহার করে Summary লিখলে তা পরিপাটি ও গ্রহণযোগ্য হয়।

Rearrange (Question No. 6)
Rearrange-এর উত্তরগুলো বক্স করে লিখতে হবে। সময় থাকলে সাজানো বাক্যগুলো একত্রে Paragraph আকারে লিখে দিলে আরও ভালো হয়।

Writing Part: সাফল্যের চাবিকাঠি

ইংরেজি বিষয়ের Writing Part-এর নম্বর ৪০। কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য এই অংশে তথ্যভিত্তিক, সুসংগঠিত ও নির্ভুল উত্তর লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Writing Part-এ ৩০ বা তার বেশি নম্বর অর্জনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি গ্রহণ করা উচিত। অন্যথায় আশানুরূপ ফলাফল পাওয়া কঠিন হতে পারে।

পরিশেষে, সকল শিক্ষার্থীর প্রতি রইল আন্তরিক শুভকামনা। আত্মবিশ্বাস, সময় ব্যবস্থাপনা এবং নিয়মিত অনুশীলনই পরীক্ষায় ভালো ফলাফলের মূল চাবিকাঠি।

লেখক,
বুলবুল হোসেন
প্রভাষক (ইংরেজি)
ডাঙ্গিরহাট স্কুল অ্যান্ড কলেজ, তারাগঞ্জ, রংপুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category