1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে ১৪ মিয়ানমার নাগরিক আটক, আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর - probahonewstv
September 20, 2026, 7:09 pm

আলীকদমে ১৪ মিয়ানমার নাগরিক আটক, আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি:
  • Update Time : Thursday, August 20, 2026
  • 76 Time View
আলীকদমে ১৪ মিয়ানমার নাগরিক আটক, আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর

আলীকদমে ১৪ মিয়ানমার নাগরিক আটক, আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১৪ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) বিভিন্ন বয়সী ১৪ জন মিয়ানমার নাগরিক (পুরুষ) স্বেচ্ছায় আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধীনস্থ ক্রিলাইপাড়া চেকপোস্টে এসে আত্মসমর্পণ করলে তাদের বিজিবির হেফাজতে নেওয়া হয়।

পরবর্তীতে তাদের ক্রিলাইপাড়া চেকপোস্ট থেকে আলীকদম ব্যাটালিয়ন সদরে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। এ সময় তারা নিরস্ত্র ও বেসামরিক পোশাকে ছিলেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অবৈধ অনুপ্রবেশ আইন/ফরেনার্স অ্যাক্ট, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সংক্রান্ত বিধি-বিধান অনুসরণপূর্বক অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও অনুপ্রবেশের দায়ে সংশ্লিষ্ট মিয়ানমার নাগরিকদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ১৯ আগস্ট ২০২৬ (বুধবার) আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

See also  আলীকদমে পানবাজার মটর বাইক চালক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটি ও অতিথি বৃন্দদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category