1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী শিশুদের স্মরণে মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি। - probahonewstv
June 13, 2026, 11:26 pm

আলীকদমে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী শিশুদের স্মরণে মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি।

Reporter Name
  • Update Time : Thursday, May 14, 2026
  • 36 Time View

আলীকদমে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী শিশুদের স্মরণে মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

দুর্গম পার্বত্য অঞ্চল বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে হাম রোগে আক্রান্ত হয়ে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় গভীর শোক নেমে এসেছে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অদ্য ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দে আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ মেনরুওয়া পাড়ার ম্রো জনগোষ্ঠীর শিশু তুমরাও ম্রো (১) মৃত্যুবরণ করেছে।
পিতা: মেনথক ম্রো।
এই মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে দুর্গম এলাকায় হাম রোগে আক্রান্ত হয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৬ জনে।
প্রয়াত শিশুরা হলেন—
জংরুং ম্রো, খতং ম্রো, চাংমুম ম্রো, তাইতুং ম্রো, যংরাও ম্রো ও তুমরাও ম্রো।

এই শোকাবহ পরিস্থিতিতে আলীকদম ম্রো ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে গভীর শোক প্রকাশ এবং প্রয়াত শিশুদের আত্মার শান্তি কামনায় আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শোকসভা ও স্মরণ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে নিহত শিশুদের স্মরণ করেন এবং দুর্গম এলাকায় দ্রুত কার্যকর স্বাস্থ্যসেবা, টিকাদান কার্যক্রম জোরদার ও চিকিৎসা সহায়তা বৃদ্ধির দাবি জানান।

শোকাহত পরিবেশে উপস্থিত সকলে প্রয়াত শিশুদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

See also  ফেনীতে পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category