1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে হরিণের মাংসসহ এক ব্যক্তি আ/ট/ক, ভ্রাম্যমাণ আদালতে কা/রা/দ/ণ্ড। - probahonewstv
April 27, 2026, 8:19 am

আলীকদমে হরিণের মাংসসহ এক ব্যক্তি আ/ট/ক, ভ্রাম্যমাণ আদালতে কা/রা/দ/ণ্ড।

Reporter Name
  • Update Time : Thursday, March 26, 2026
  • 23 Time View

আলীকদমে হরিণের মাংসসহ এক ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

আলীকদম উপজেলা-এর ৩১ বীর আলীকদম জোনের ক্যান্টিন চেকপোস্টে ১০ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

অদ্য ২৬ মার্চ ২০২৬ তারিখ সকাল ১১:০০ ঘটিকায়, ল্যান্স কর্পোরাল মোঃ মোস্তাকিনের নেতৃত্বে পরিচালিত চেকপোস্ট ডিউটির সময় মোঃ নুরুল হাকিম (৩০), পিতা: হাবিবুর রহমান, গ্রাম: নয়াপাড়া, থানা: আলীকদম, জেলা: বান্দরবান নামক এক ব্যক্তিকে পোয়ামুহুরী সড়ক হয়ে মোটরসাইকেলযোগে আলীকদম বাজারে আসার সময় আটক করা হয়। তার কাছ থেকে প্রায় ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

জানা যায়, তিনি আলীকদম উপজেলার বড়বিলা এলাকা থেকে হরিণের মাংস সংগ্রহ করে উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে যাচ্ছিলেন।
পরে দুপুর ১২:৪০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঞ্জুর আলম-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বন বিভাগের কর্মকর্তা মোঃ আব্দুল মালেক-এর উপস্থিতিতে আদালত বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২-এর ১১ ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

পরে জব্দকৃত হরিণের মাংস বন বিভাগের উপস্থিতিতে ধ্বংস করা হয় এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

See also  বান্দরবান জেলা পরিষদের অর্থায়নে আলীকদমে ১২ কোটি টাকার ১৬টি, উন্নয়ন প্রকল্পের লে-আউট প্রদান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category