1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ - probahonewstv
July 29, 2026, 5:12 pm

আলীকদমে সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Sunday, January 4, 2026
  • 140 Time View
দুর্গম পাহাড়ি জনপদের শীতার্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী। আলীকদম সেনা জোনের উদ্যোগে গর্জনী পাড়ায় অসহায় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিকতা, আস্থা ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত।

মানবিক সহায়তার অংশ হিসেবে গর্জনী পাড়ায় ৫০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় দুর্গম এলাকার হতদরিদ্র পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ০৪ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দে আলীকদম সেনা জোনের আওতাধীন মেনদনপাড়া আর্মি ক্যাম্প থেকে আনুমানিক ১১ কিলোমিটার পূর্বে কুরুকপাতা ইউনিয়নের গর্জনী পাড়ায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। আলীকদম সেনা জোনের জোন কমান্ডার মহোদয়ের নির্দেশনায় লেফটেন্যান্ট তাফসির মাহমুদ (ক্যাম্প কমান্ডার, মেনদনপাড়া আর্মি ক্যাম্প) এর নেতৃত্বে সুবিধাবঞ্চিত পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই কার্যক্রমে ৫০ জন অসহায় ও হতদরিদ্র পাহাড়ি সম্প্রদায়ের মানুষের মাঝে ৫০টি কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কারবারি ও সুবিধাবঞ্চিত জনগণসহ আনুমানিক ৬০ থেকে ৭০ জন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেনদনপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট তাফসির মাহমুদ বলেন, আলীকদম সেনা জোন যেকোনো পরিস্থিতিতে স্থানীয় জনগণের পাশে থাকবে এবং প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে আলীকদম সেনা জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আস্থা ও ভালোবাসা আরও দৃঢ় হয়েছে বলে স্থানীয়রা অভিমত ব্যক্ত করেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সোনাগাজীর বিএনপিতে ঐক্যের সুর—ভাঙছে দীর্ঘদিনের অভিমান

Please Share This Post in Your Social Media

More News Of This Category