1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে ‘আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল’ উদ্বোধন ও পরিদর্শন করেন, সেনা প্রধান। - probahonewstv
April 27, 2026, 11:31 am

আলীকদমে ‘আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল’ উদ্বোধন ও পরিদর্শন করেন, সেনা প্রধান।

Reporter Name
  • Update Time : Sunday, April 19, 2026
  • 19 Time View

আলীকদমে ‘আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল’ উদ্বোধন ও পরিদর্শন করেন, সেনা প্রধান।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬ (রবিবার):
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি গত ১৮ এপ্রিল বান্দরবান রিজিয়নের অন্তর্গত আলীকদম সেনানিবাস পরিদর্শন করেন এবং সেখানে নবনির্মিত ‘আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দেশের সমতল ভূমির পাশাপাশি দুর্গম পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকায় পেশাদারিত্বের সাথে আভিযানিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়াতে এই বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে সেনাসদস্যরা প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং কৌশলগত দক্ষতা অর্জন করতে পারবেন।
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; ইঞ্জিনিয়ার-ইন-চিফ; অ্যাডজুটেন্ট জেনারেল; জেনারেল অফিসার কমান্ডিং, সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আধুনিক ও বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা আরও উন্নত করতে সক্ষম হবেন, যা দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

See also  সোনাগাজীতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category