1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে অপরিকল্পিত পানির পাইপলাইন: ঝুঁকিতে বসতবাড়ি। - probahonewstv
July 31, 2026, 5:18 am

আলীকদমে অপরিকল্পিত পানির পাইপলাইন: ঝুঁকিতে বসতবাড়ি।

Reporter Name
  • Update Time : Tuesday, April 7, 2026
  • 110 Time View

আলীকদমে অপরিকল্পিত পানির পাইপলাইন: ঝুঁকিতে বসতবাড়ি।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের অপরিকল্পিত পানির পাইপলাইন স্থাপনের কারণে নতুন করে ঝুঁকির সৃষ্টি হয়েছে। রাস্তার পাশের বড় গাছগুলোর নিচ দিয়ে পাইপলাইন বসানোর সময় গাছের শিকড় কেটে ফেলা হয়েছে, যা গাছগুলোর স্থিতিশীলতা নষ্ট করছে।

ফলে সামান্য ঝড় বা দমকা বাতাসেই এসব গাছ উপড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে গতকাল রাতে ঝড়ো হাওয়ার সময় দুইটি গাছ গোড়াসহ উপড়ে পড়ে পাশের বসতবাড়িতে আঘাত হানে। এতে ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের আশঙ্কা, এভাবে গাছের শিকড় কাটতে থাকলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং রাস্তার পাশে থাকা বসতবাড়িগুলো মারাত্মক ঝুঁকিতে পড়বে।

এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

See also  তারাগঞ্জে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকাসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category