1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম চিওনীপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে বন্যার্তদের মাঝে দুপুরের খাবার বিতরণ - probahonewstv
July 31, 2026, 5:06 am

আলীকদম চিওনীপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে বন্যার্তদের মাঝে দুপুরের খাবার বিতরণ

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Monday, July 20, 2026
  • 24 Time View
আলীকদম চিওনীপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে বন্যার্তদের মাঝে দুপুরের খাবার বিতরণ

আলীকদম চিওনীপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে বন্যার্তদের মাঝে দুপুরের খাবার বিতরণ; উপজেলা ওলামা দলের উদ্যোগে, মাওলানা ইদ্রিসের নিজস্ব অর্থায়নে মানবিক সহায়তা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধিঃ

আজ ১৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে, বান্দরবান জেলার আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চিওনীপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক, অসহায় পরিবারের মাঝে আলীকদম উপজেলা ওলামা দলের পক্ষ থেকে, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ইদ্রিসের নিজস্ব অর্থায়নে রান্না করা দুপুরের খাবার বিতরণ করা হয়।

মানবিক এ কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।

এ সময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা ওলামা দলের সভাপতি আলহাজ্ব মাওলানা ফরিদুল আলম, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ইদ্রিস, উপজেলা ওলামা দলের অন্যান্য নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমাজের সিনিয়র নেতৃবৃন্দ।

উপজেলা ওলামা দলের সভাপতি আলহাজ্ব মাওলানা ফরিদুল আলম বলেন,
“বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি ও মানবিক দায়িত্ব।

সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানবতার কল্যাণে কাজ করার তাওফিক দান করুন।

উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ইদ্রিস বলেন,
“উপজেলা ওলামা দলের পক্ষ থেকে আমার নিজস্ব অর্থায়নে এই সামান্য উদ্যোগ গ্রহণ করেছি। এটি কোনো দান নয়, বরং বিপদে পড়া মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধের একটি ক্ষুদ্র প্রয়াস।

আল্লাহ তাআলা সুযোগ দিলে ভবিষ্যতেও অসহায়, বন্যাদুর্গত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখব,
খাবারের প্যাকেট হাতে পেয়ে উপকারভোগীরা বলেন,
“বন্যার কারণে আমরা অনেক কষ্টে দিন পার করছি।

See also  সাবেক সংসদ সদস্য বাহাউল হকের ইন্তেকাল

এমন সময়ে আমাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করায় আলীকদম উপজেলা ওলামা দল এবং নিজস্ব অর্থায়নে এই উদ্যোগ নেওয়া মাওলানা ইদ্রিসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ তাদের এই মানবিক কাজ কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন।

স্থানীয়রা বলেন, দুর্যোগের এই সময়ে উপজেলা ওলামা দলের ব্যানারে মাওলানা ইদ্রিসের নিজস্ব অর্থায়নে পরিচালিত এ মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে এবং অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category