
মোঃ শাহিনুল খান পলাশ,পাবনা
কাশিনাথপুর ফাঁড়ি পুলিশের অভিযানে উদ্ধার বিদেশি মদের বোতল পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদের বোতলসহ তিনজনকে গ্রেফতার করেছে কাশিনাথপুর ফাঁড়ি পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিনাথপুর ফাঁড়ি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্তদের কাছ থেকে কয়েকটি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের আদালতের মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় পাঠানো হবে।এ বিষয়ে কাশিনাথপুর ফাঁড়ি পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।