1. thpshopbd@gmail.com : admin :
জনবান্ধব ভূমিসেবায় প্রশংসিত ভালুকার এসি ল্যান্ড - probahonewstv
August 26, 2026, 2:26 pm

জনবান্ধব ভূমিসেবায় প্রশংসিত ভালুকার এসি ল্যান্ড

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ
  • Update Time : Sunday, August 23, 2026
  • 21 Time View
জনবান্ধব ভূমিসেবায় প্রশংসিত ভালুকার এসি ল্যান্ড

জনবান্ধব ভূমিসেবায় প্রশংসিত ভালুকার এসি ল্যান্ড

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকা উপজেলা ভূমি অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি কমিয়ে দ্রুত ও সহজে ভূমিসেবা নিশ্চিত করার উদ্যোগে প্রশংসা কুড়াচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড) ইকবাল হোসাইন। ভূমিসেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সেবাগ্রহীতাদের ভাষ্য, নামজারি (খারিজ)সহ বিভিন্ন ভূমিসেবা গ্রহণে আগের তুলনায় প্রক্রিয়াটি সহজ হয়েছে। দালালের মাধ্যমে না গিয়ে সরাসরি সরকারি নিয়মে সেবা নেওয়ার সুযোগ তৈরি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানান তারা। একটি প্রতিবেদনে সেবাগ্রহীতারা সরকার নির্ধারিত ফি দিয়ে নামজারি সেবা পাওয়ার কথাও জানিয়েছেন।

এদিকে আধুনিক ও নাগরিকবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৪ মে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ভবনটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়দের প্রত্যাশা, স্বচ্ছতা, জবাবদিহি ও সাধারণ মানুষের প্রতি আন্তরিকতার এই ধারা অব্যাহত থাকলে ভালুকার ভূমি অফিস আরও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে। ভূমি অফিসের সরকারি ওয়েবসাইটেও স্মার্ট ভূমি সেবাসহ সরকারি সেবার তথ্য ও জরুরি নম্বর দেওয়া রয়েছে।

See also  ফেনীতে ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীকে উষ্ণ সংবর্ধনা

Please Share This Post in Your Social Media

More News Of This Category