1. thpshopbd@gmail.com : admin :
তারাগঞ্জে অনুমোদনহীন নকল আইসক্রিম উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা - probahonewstv
November 5, 2026, 9:03 pm

তারাগঞ্জে অনুমোদনহীন নকল আইসক্রিম উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা

বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
  • Update Time : Monday, August 17, 2026
  • 158 Time View
তারাগঞ্জে অনুমোদনহীন নকল আইসক্রিম উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা

তারাগঞ্জে অনুমোদনহীন নকল আইসক্রিম উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা

বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নকল আইসক্রিম উৎপাদন ও বিপণনের দায়ে সোহেল পাটোয়ারী (৩২) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে তারাগঞ্জ থানা পাড়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত সোহেল পাটোয়ারী থানা পাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই নকল আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার অপরাধে সোহেল পাটোয়ারীকে দোষী সাব্যস্ত করা হয়। পরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪ ও ৪১(১) ধারায় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।

আসমা উল হুসনা বলেন, “ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে অনুমোদনহীন ও নকল পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কোনো খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

See also  সাটুরিয়ায় মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪–৫ হাজার মানুষ

Please Share This Post in Your Social Media

More News Of This Category