1. thpshopbd@gmail.com : admin :
পানছড়িতে ৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়। - probahonewstv
September 20, 2026, 10:27 pm

পানছড়িতে ৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়।

সৈয়দ এম এ বাসার, ​পানছড়ি প্রতিনিধি:
  • Update Time : Friday, August 14, 2026
  • 94 Time View
পানছড়িতে ৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়।

পানছড়িতে ৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়।

সৈয়দ এম এ বাসার, ​পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ‘এ প্লাস’ (A+) অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন এবং পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শহিদুল ইসলাম সুমন ও পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন বলেন, “শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য তাদের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেয়। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠে তারা আগামীতে দেশের নেতৃত্ব দেবে বলে আমি বিশ্বাস করি।”

​সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক অনুপ তালুকদার কৃতি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও অব্যাহত সাফল্য কামনা করেন এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

​আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

See also  প্রবাহ নিউজ টিভির অগ্রযাত্রায় চেয়ারম্যান মো. সোহেল মিয়ার সঙ্গে রংপুর ও গাইবান্ধা জেলা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

Please Share This Post in Your Social Media

More News Of This Category