1. thpshopbd@gmail.com : admin :
নাইক্ষ্যংছড়িতে বিজিবির মাদকবিরোধী অভিযানে ইজিবাইকসহ ৩০ হাজার ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার - probahonewstv
November 5, 2026, 11:11 pm

নাইক্ষ্যংছড়িতে বিজিবির মাদকবিরোধী অভিযানে ইজিবাইকসহ ৩০ হাজার ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Wednesday, August 12, 2026
  • 123 Time View
নাইক্ষ্যংছড়িতে বিজিবির মাদকবিরোধী অভিযানে ইজিবাইকসহ ৩০ হাজার ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে বিজিবির মাদকবিরোধী অভিযানে ইজিবাইকসহ ৩০ হাজার ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি ব্যাটারিচালিত ইজিবাইকসহ ৩০ হাজার ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তবে অভিযানের সময় ইয়াবা বহনকারী ও ইজিবাইকের চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদর (১১ বিজিবি) থেকে প্রায় ৫০০ গজ দূরে আম্মাজান কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির আভিযানিক দল একটি ব্যাটারিচালিত ইজিবাইককে ধাওয়া করলে চালক ও ইয়াবা বহনকারী ব্যক্তি তাদের কাছে থাকা ইয়াবার কার্টন এবং ইজিবাইক ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ইজিবাইকসহ ০৩ কার্টনে মোট ৩০ হাজার ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

একই সঙ্গে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

See also  বান্দরবানের লামা-আলীকদমে ডা. ইউছুফ আলীর বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক প্রতিবেদন’-এর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category