1. thpshopbd@gmail.com : admin :
সোনারগাঁওয়ে ২ হাজার পিস ইয়াবাসহ বাস চালক গ্রেপ্তার - probahonewstv
August 10, 2026, 6:36 pm

সোনারগাঁওয়ে ২ হাজার পিস ইয়াবাসহ বাস চালক গ্রেপ্তার

হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
  • Update Time : Friday, June 19, 2026
  • 55 Time View
সোনারগাঁওয়ে ২ হাজার পিস ইয়াবাসহ বাস চালক গ্রেপ্তার

সোনারগাঁওয়ে ২ হাজার পিস ইয়াবাসহ বাস চালক গ্রেপ্তার

হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ মো. শরিফ হোসেন (৩৯) নামে এক বাস চালককে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কাঁচপুর খাঁন পাম্পের সামনে ঢাকাগামী লেনে চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
গ্রেপ্তারকৃত শরিফ হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, কাঁচপুর হাইওয়ে থানার এসআই (নিঃ) শফিউল আলমের নেতৃত্বে একটি অভিধানিক চৌকস দল নিয়মিত তল্লাশির অংশ হিসেবে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী “সেন্টমার্টিন আল মিজান” পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। ওই সময় বাসের চালকের আসনের ডান পাশে গাড়ির বডির সঙ্গে সংযুক্ত একটি বক্স থেকে ১০টি এয়ারটাইট জিপার প্যাকেট উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, কালো ও লাল স্কচটেপে মোড়ানো প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ২ হাজার পিস ইয়াবা ছিল। উপস্থিত স্বাক্ষীদের সামনে বাস চালক শরিফ হোসেন নিজেই লুকিয়ে রাখা ইয়াবাগুলো বের করে দেন। পরে ইয়াবার চালান ও পরিবহনের কাজে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মহাসড়কে মাদক পাচার রোধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

See also  আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মোশারফ হোসেনকে দেখতে চান সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category