1. thpshopbd@gmail.com : admin :
চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ মা দ ক সেবীর ৬ মাসের কারাদণ্ড - probahonewstv
June 20, 2026, 11:18 am

চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ মা দ ক সেবীর ৬ মাসের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : Thursday, June 18, 2026
  • 50 Time View

চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, চিরিরবন্দর থানার উদ্যোগে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে কারেন্ট হাট এলাকা থেকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মোঃ আশিক ইসলাম (২১), পিতা: মোঃ ওয়াহেদ আলী, গ্রাম: উত্তর ভোলানাথপুর, চিরিরবন্দর এবং মোঃ গোলাম রাব্বানী (৩২), পিতা: মোঃ অছিরত আলী, গ্রাম: বড় বাউল, চিরিরবন্দর।

অভিযান পরিচালনা করেন চিরিরবন্দর থানার এসআই আশরাফুল হক। অভিযানে পুলিশের একটি টিম অংশগ্রহণ করে।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন্নবী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের প্রশংসা করেছেন।

See also  দাগনভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কে অপহরণের চেষ্টা, লুটপাটের অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category