
টাঙ্গাইল মির্জাপুরে ইয়াবাসহ ফার্নিচার ব্যবসায়ী ও সহযোগী আটক
রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।
উপজেলার বাঁশতৈল ইউনিয়ন থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী এবং তার সহযোগীকে আটক করা হয়েছে। রোববার (১০ মে ২০২৬) বাঁশতৈল ইউনিয়নের হোসেন মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে হোসেন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, যাদব নামে এক ব্যক্তি তিনি আজগানা ইউনিয়নের বাসিন্দা এবং হোসেন মার্কেট এলাকায় একটি ফার্নিচার দোকানের মালিক এবং সহযোগী মাসুম যে যাদবের মাদক ব্যবসার সহযোগী হিসেবে কাজ করতেন।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা আজগানা ইউনিয়ন থেকে এসে হোসেন মার্কেট বাজারে ফার্নিচার ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা কেনাবেচা বা ডিলিং করে আসছিলেন। অভিযানে তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।