
১৩ নং ভবানীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আবুল কালাম আজাদ মাষ্টার
মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো চীফ ময়মনসিংহ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ১৩ নং ভবানীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আবুল কালাম আজাদ। তিনি পেশাগত দায়িত্ব পালনে শিক্ষকতায় বিশেষ শুনাম অর্জনে সক্ষম হয়েছেন। রাজনৈতিক পরিচয় হিসেবে ইউনিয়নটির ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।ইতোমধ্যে তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সম্ভাব্য প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, “আমি নির্বাচিত হলে ভবানীপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। বিশেষ করে রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন এবং যুবসমাজের কর্মসংস্থানের দিকে গুরুত্ব দেব।”
এদিকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণ ভোটারদের একটি বড় অংশ তার প্রার্থীতার বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন। তবে কিছু ভোটার উন্নয়নের বাস্তব চিত্র এবং পূর্ববর্তী কার্যক্রমের মূল্যায়নের ওপর গুরুত্ব দিচ্ছেন।
নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সম্ভাব্য অন্যান্য প্রার্থীরাও মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। ফলে এবারের নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন সচেতন মহল।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা হলে প্রার্থীদের আনুষ্ঠানিক মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী আমেজ আরও জোরালো হয়ে উঠবে।