1. thpshopbd@gmail.com : admin :
ক্ষমা চাওয়ার পরও ছবি ইডেটিং থামছে না বিতর্ক, গাইবান্ধার ‘বৃষ্টি’ ইস্যুতে উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। - probahonewstv
June 14, 2026, 11:25 am

ক্ষমা চাওয়ার পরও ছবি ইডেটিং থামছে না বিতর্ক, গাইবান্ধার ‘বৃষ্টি’ ইস্যুতে উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম।

Reporter Name
  • Update Time : Sunday, June 14, 2026
  • 23 Time View

ক্ষমা চাওয়ার পরও ছবি ইডেটিং থামছে না বিতর্ক, গাইবান্ধার ‘বৃষ্টি’ ইস্যুতে উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম।

গাইবান্ধা প্রতিনিধি:মোঃ বেলাল মিয়া।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া গাইবান্ধার কনটেন্ট ক্রিয়েটর ‘বৃষ্টি’ নামে পরিচিত এক তরুণীর বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, একটি ভিডিওতে তিনি প্রবাসীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার মুখে পরবর্তীতে ওই তরুণী প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। তবে ক্ষমা চাওয়ার পরও বিতর্ক থামেনি। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এখনও এ বিষয়ে নানা ধরনের মন্তব্য, সমালোচনা এবং পাল্টা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

এদিকে অনেকেই অভিযোগ করছেন, একজনের বক্তব্যের কারণে পুরো গাইবান্ধা জেলার মানুষকে লক্ষ্য করে দেশের কিছু এবং প্রবাসীরা থেমে নেই। অশালীন মন্তব্য ও গালিগালাজ করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্থানীয় সচেতন মহলের দাবি, কোনো ব্যক্তির কর্মকাণ্ডের দায় একটি জেলার সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশ বলছেন, মত প্রকাশের ক্ষেত্রে সংযম ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। একই সঙ্গে তারা সকলকে বিভেদমূলক ও অপমানজনক মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

স্থানীয়দের মতে, ভুল হলে সমালোচনা হতে পারে, তবে তা যেন শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রেখেই করা হয়। তারা গাইবান্ধাবাসীর সম্মান রক্ষায় দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেছেন।

See also  ভিত্তিহীন অপপ্রচার ও মিথ্যা ভিডিও নিউজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Please Share This Post in Your Social Media

More News Of This Category