1. thpshopbd@gmail.com : admin :
বালিগ্রাম ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত - probahonewstv
June 13, 2026, 11:28 am

বালিগ্রাম ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Thursday, June 11, 2026
  • 35 Time View

বালিগ্রাম ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত


‎সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি

‎মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন, র‍্যালি, কুইজ প্রতিযোগিতা ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টায় বালিগ্রাম ইউনিয়ন পরিষদের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খান।
‎অনুষ্ঠানের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‍্যালি ধুলগ্রাম বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে গ্রাম আদালতের কার্যক্রম ও এর গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎সভায় চেয়ারম্যান মজিবুর রহমান খান বলেন, ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ আদালত বা থানামুখী না করে গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ও স্বল্প খরচে নিষ্পত্তি করা সম্ভব। তিনি জানান, গ্রাম আদালত সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত বিরোধ নিষ্পত্তির ক্ষমতা রাখে।
‎এ সময় গ্রাম আদালত প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আলিউল হাসানাত খাঁন গ্রাম আদালতের আইন, বিধি-বিধান ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি সাধারণ মানুষের কাছে গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে ভিডিওতে প্রদর্শিত নাটক থেকে প্রশ্ন করে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। সঠিক উত্তরদাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাসার ও কালকিনি উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. কবির হাওলাদার, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আল আমিন হোসেন, নারী সদস্য মিনু খানম, বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।

See also  ফেনীতে বেলুন ও পায়রা উড়িয়ে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category