1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি চকরিয়া থেকে গ্রে ফ তা র। - probahonewstv
June 14, 2026, 12:38 pm

আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি চকরিয়া থেকে গ্রে ফ তা র।

Reporter Name
  • Update Time : Tuesday, June 2, 2026
  • 20 Time View

আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি চকরিয়া থেকে গ্রেফতার।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম থানার একটি নারী ও শিশু নির্যাতন মামলার ৪৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০২ জুন ২০২৬) আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহ-এর নেতৃত্বে এসআই (নিঃ) নিশাত বড়ুয়া, এএসআই (নিঃ) রনেশ বড়ুয়া, এএসআই (নিঃ) মাহামুদুল হাসান, এএসআই (নিঃ) রাজীব দে এবং সঙ্গীয় ফোর্স চকরিয়া থানাধীন কৈয়ারবিল ডাঙ্গারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দণ্ডিত ও ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সোহেল (পিতা- মৃত বাবুল আহম্মদ, মাতা- মমতাজ বেগম)-কে গ্রেফতার করা হয়। তার বাড়ি আলীকদম উপজেলার ১নং আলীকদম ইউনিয়নের ২নং ওয়ার্ডের খুইল্যা মিয়া চেয়ারম্যান পাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, নারী ও শিশু-৭০/১৮, জিআর-১০০/১৮, আলীকদম থানার মামলা নং-০৩, তারিখ ১৩/০৪/২০১৮ এর মামলায় আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া একই আইনের ৯(৩)/৩০ ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আদালতের রায় অনুযায়ী আসামির মোট সাজা ৪৪ বছর হিসেবে গণ্য হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে চকরিয়ার কৈয়ারবিল ডাঙ্গারচর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় আলীকদম থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

See also  চিরিরবন্দরে মাদকসেবি আটক, ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড ও জরিমানা

Please Share This Post in Your Social Media

More News Of This Category