
মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ।
সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য ভাইরাল; ‘মুখ ফস্কে বেরিয়ে গেছে’ দাবি অধ্যাপক এম এ খালেকের, ঘটনাকে ঘিরে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রীকে ‘নবী’ বলে উল্লেখ করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অধ্যাপক এম এ খালেক। তিনি দাবি করেছেন, বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং ভুলক্রমে মুখ ফস্কে এমন শব্দ উচ্চারিত হয়েছে। সম্প্রতি একটি জনসমাগমে দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে মন্ত্রীকে ‘নবী’ বলে সম্বোধন করতে শোনা যায়, যা নিয়ে নানা মহলে প্রতিক্রিয়া দেখা দেয়।
সমালোচনার মুখে প্রতিক্রিয়া জানিয়ে অধ্যাপক এম এ খালেক বলেন, তিনি ইচ্ছাকৃতভাবে এমন মন্তব্য করেননি।
বক্তব্য দেওয়ার সময় অসাবধানতাবশত শব্দটি মুখ থেকে বেরিয়ে গেছে। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি না করার আহ্বান জানান। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ‘অনিচ্ছাকৃত ভুল’ হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টিকে দায়িত্বশীল বক্তব্যের ক্ষেত্রে সতর্কতার অভাব বলে মন্তব্য করছেন।এদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে অধ্যাপক এম এ খালেকের দুঃখ প্রকাশের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়।