1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া এলাকায় ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা - probahonewstv
May 30, 2026, 8:17 pm

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া এলাকায় ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা

Reporter Name
  • Update Time : Saturday, May 30, 2026
  • 5 Time View

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া এলাকায় ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল।

আজ শনিবার (৩০ মে ২০২৬) সকাল সাড়ে ৭টা থেকে সোয়া ৮টা পর্যন্ত চলা এই অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, শনিবার সকালে মহাসড়ক পার হওয়ার সময় চরপাড়া এলাকার গজনবী খান নামের এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এই দুর্ঘটনার পরই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়কে অবস্থান নেন। উল্লেখ্য, এই পয়েন্টটিতে এর আগেও একাধিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা অভিযোগ করেন বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা তাদের কথা দিলেও এখনো এই দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা এই মানববন্ধন করছে।

ফুটওভার ব্রিজের দাবিতে আয়োজিত এই মানববন্ধন ও অবরোধে নারী, পুরুষ ও শিশুসহ সব শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের চাপের মাঝে এই অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে ফেলে। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতার সাথে আলোচনা করেন। তারা দ্রুত সময়ের মধ্যে ওই এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের যথাযথ উদ্যোগ গ্রহণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মহাসড়কের ওই জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে আগে একটি আন্ডারপাস নির্মাণের কাজ শুরু হলেও তা বর্তমানে বন্ধ রয়েছে। সড়ক ও জনপথ বিভাগ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তারা।

See also  চাঁ/দা/বা/জ-স/ন্ত্রা/সে/র শেষ খেলা”—লেমুয়ায় পরিবর্তনের ঝড় তুলতে মাঠে নুরুল আলম

Please Share This Post in Your Social Media

More News Of This Category