1. thpshopbd@gmail.com : admin :
দাগনভূঞায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত - probahonewstv
June 13, 2026, 11:23 pm

দাগনভূঞায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Sunday, May 24, 2026
  • 50 Time View

দাগনভূঞায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ।

অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারে প্রশাসনের কঠোর অবস্থানের ঘোষণা

ফেনীর দাগনভূঞা উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও কিশোর গ্যাং দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সবসময় তৎপর রয়েছে। বিশেষ করে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, কিশোর অপরাধ এবং সামাজিক অবক্ষয় রোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কান্তি শর্মা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম, সাংবাদিক মো. ইমাম হাছান কচি, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী সালাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন, বিএনপি নেত্রী জাহানারা আক্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় শুধু প্রশাসনের একক উদ্যোগ যথেষ্ট নয়; রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। তারা মাদক ও অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সভায় বিশেষভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে বখাটেপনা ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বাজার এলাকায় যানজট নিরসন, রাতের নিরাপত্তা জোরদার, অবৈধ দখল ও চাঁদাবাজি প্রতিরোধেও প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানানো হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলাম বলেন, “দাগনভূঞার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। জনগণের সহযোগিতা পেলে যেকোনো অপরাধ দমন করা সম্ভব। সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

See also  চিকিৎসক, মানবাধিকার কর্মী ও প্রশাসনের যৌথ প্রয়াসে প্রান্তিক মানুষের সেবায় আশার আলো

Please Share This Post in Your Social Media

More News Of This Category