1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিম ধল্যা এলাকায় অবস্থিত ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজে বইছে প্রতিবাদের ঝড় - probahonewstv
May 30, 2026, 12:38 pm

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিম ধল্যা এলাকায় অবস্থিত ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজে বইছে প্রতিবাদের ঝড়

Reporter Name
  • Update Time : Thursday, May 21, 2026
  • 29 Time View

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিম ধল্যা এলাকায় অবস্থিত ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজে বইছে প্রতিবাদের ঝড়

রিহান সিকদার , স্টাফ রিপোর্টার টাঙ্গাইল ।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী হান্নানের বিরুদ্ধে যৌন হয়রানি, অর্থ আত্মসাৎ এবং নানা অনিয়মের অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (২১মে ২০২৬) সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে জড়ো হন বিক্ষুব্ধরা। মানববন্ধনে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ শতাধিক স্থানীয় মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ কাজী হান্নানের অনিয়ম দীর্ঘ। এর আগেও তার বিরুদ্ধে অনাস্থা জানিয়ে কমিটির কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু বারবার ক্ষমা চেয়ে পার পেয়ে গেলেও, তার স্বভাবের কোনো পরিবর্তন ঘটেনি।

সবচেয়ে উদ্বেগের বিষয়, নারী শিক্ষার্থী ও সহকর্মীদের সাথে তার অশোভন আচরণ। অভিযোগ রয়েছে, হোমিওপ্যাথি ওষুধের আলোচনার ছলে তিনি নারী শিক্ষার্থীদের সাথে স্পর্শকাতর বিষয়ে কথা বলতেন। একজন শিক্ষিকার বাসায় অনধিকার প্রবেশ করে তাকে বিব্রত করার মতো জঘন্য অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

স্থানীয়দের ভাষ্যমতে, এমন একজন ব্যক্তি কোনোভাবেই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হিসেবে থাকতে পারেন না। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়া এই অধ্যক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। এছাড়া প্রতিষ্ঠানের তহবিল তছরুপের অভিযোগ নিয়েও স্কুল কমিটির ব্যর্থতার সমালোচনা করেন এলাকাবাসী। তাদের দাবি—বারবার বৈঠক হলেও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। মানববন্ধন থেকে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী অধ্যক্ষের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে সচেতন মহল ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবি করে।

See also  ​মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে রণক্ষেত্র মোস্তফাপুর: সংঘর্ষ, লুটপাট ও মহাসড়ক অবরোধ

Please Share This Post in Your Social Media

More News Of This Category