1. thpshopbd@gmail.com : admin :
সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী - probahonewstv
May 30, 2026, 6:07 am

সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

Reporter Name
  • Update Time : Tuesday, May 19, 2026
  • 27 Time View

সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সীমান্ত হত্যা বন্ধে সরকার ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

মঙ্গলবার (১৯ মে) সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের সীমান্তবর্তী আমঝোল এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে নিহত খাদিমুল ইসলামের বাড়ি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গভীর শোক ও সমবেদনা জানান।

পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্বাধীন দেশের নাগরিক হয়েও সীমান্তে আমাদের মানুষকে প্রাণ দিতে হচ্ছে। সীমান্ত হত্যা বন্ধে সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না থাকলে জনগণের কাছে তার জবাবদিহি করতে হবে।

তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপত্তা নিশ্চিত করা গেলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকাংশে কমে আসবে।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কে উদ্দেশ্য করে বলেন যদি সীমান্ত হত্যা বন্ধ করতে না পারেন তাহলে পদত্যাগ করুন।

এসময় এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি হাতীবান্ধা সীমান্ত এলাকায় বিএসএফের ছররা গুলিতে নিহত হন খাদিমুল ইসলাম। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

See also  ৭ নভেম্বরের চেতনা—বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক ফেনীতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category