1. thpshopbd@gmail.com : admin :
বগুড়ায় অবশেষে গ্রেফতার ‘কোবরা গ্রুপ’ প্রধান সুমন, রয়েছে ৮ মামলার অভিযোগ। - probahonewstv
June 14, 2026, 5:52 pm

বগুড়ায় অবশেষে গ্রেফতার ‘কোবরা গ্রুপ’ প্রধান সুমন, রয়েছে ৮ মামলার অভিযোগ।

Reporter Name
  • Update Time : Wednesday, May 13, 2026
  • 41 Time View

বগুড়ায় অবশেষে গ্রেফতার ‘কোবরা গ্রুপ’ প্রধান সুমন, রয়েছে ৮ মামলার অভিযোগ।

সাজেদুল ইসলাম রাসেল স্টাফ রিপোর্টার বগুড়া,

বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী চক্র “কোবরা গ্রুপ”-এর প্রধান সদস্য সুমনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ধারালো বার্মিজ চাকুও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১২ মে) দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহারের নেতৃত্বে ডিবির একাধিক টিম বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুমন ও তার সহযোগীরা “কোবরা গ্রুপ” নামে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী চক্র পরিচালনা করে আসছিল। বগুড়া শহরের মালতীনগর, স্টাফ কোয়ার্টার, বটতলা, মালতীনগর দক্ষিণপাড়া, কলোনি ও ঠনঠনিয়া বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় তাদের সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে।
ডিবি পুলিশের তথ্যমতে, গ্রুপটির সদস্যরা পরিকল্পিতভাবে দায়িত্ব ভাগ করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত। কেউ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, কেউ চাঁদাবাজি আদায় এবং কেউ এলাকায় ভয়ভীতি ও ত্রাসের পরিবেশ সৃষ্টি করত।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সুমন অত্যন্ত দুর্ধর্ষ ও সহিংস প্রকৃতির ব্যক্তি। তার কাছে সবসময় ধারালো অস্ত্র থাকত এবং সামান্য বিরোধ হলেই প্রতিপক্ষের ওপর হামলা চালাত। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে মাদক, ছিনতাই, মারামারি, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডসহ মোট ৮টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে

See also  ফেনী বড় বাজারের রাত কেঁপে উঠল আগুনের লেলিহান শিখায়-দুই দোকান পুড়ে ছাই—ক্ষতি দেড় কোটি ছাড়িয়েছে; পানি সংকট, পুরোনো তার, অব্যবস্থাপনার মিশ্রণে ভয়াবহ বিপর্যয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category