1. thpshopbd@gmail.com : admin :
মানিকগঞ্জের সাটুরিয়ায় নদী-খাল খনন কার্যক্রমের উদ্বোধন জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় সরকারের নতুন উদ্যোগ - probahonewstv
June 14, 2026, 12:53 pm

মানিকগঞ্জের সাটুরিয়ায় নদী-খাল খনন কার্যক্রমের উদ্বোধন জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় সরকারের নতুন উদ্যোগ

Reporter Name
  • Update Time : Tuesday, May 12, 2026
  • 85 Time View

মানিকগঞ্জের সাটুরিয়ায় নদী-খাল খনন কার্যক্রমের উদ্বোধন
জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় সরকারের নতুন উদ্যোগ

জাহাঙ্গীর আলম জেলা প্রধান মানিকগঞ্জ।

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় নদী-খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয়া মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি। সোমবার (১১ মে) বিকাল সাড়ে ৪টায় সাটুরিয়ার গাজীখালী নদীর সংযোগস্থল, সৈয়দ কালুশাহ কলেজের পূর্ব পাশ এলাকায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি দেশের নদী, নালা ও জলাধার পুনরুদ্ধারের বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন, কৃষি জমির পানি নিষ্কাশন সহজ করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে এ খনন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, দেশের ৫৪ জেলায় একযোগে নদী-খাল খনন ও পুনঃখনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি বলেন, “নদী ও খাল বাঁচলে পরিবেশ বাঁচবে, কৃষি বাঁচবে এবং মানুষের জীবনমান উন্নত হবে।”
তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে স্থানীয় পর্যায়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রতিটি ওয়ার্ডে ৫ থেকে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এসব কমিটি মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

See also  ফেনীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন, জেলা প্রেসক্লাব সভাপতি মোঃ শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস, আইন কর্মকর্তা (জিপি) মোঃ আব্দুল আওয়াল খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি আয়োজন করে সাটুরিয়া উপজেলা প্রশাসন এবং সঞ্চালনায় ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ জেসমিন আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

স্থানীয়রা মনে করছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত নদী-খাল পুনঃখননের এই উদ্যোগ বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে এবং এলাকার কৃষি ও জনজীবনে ইতিবাচক প্রভাব পড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category