1. thpshopbd@gmail.com : admin :
বগুড়ার শিবগঞ্জে ১৫০০ টাপেন্টাডল ট্যাবলেটসহ তালিকাভুক্ত মাদক কারবারি আটক। - probahonewstv
June 14, 2026, 1:31 pm

বগুড়ার শিবগঞ্জে ১৫০০ টাপেন্টাডল ট্যাবলেটসহ তালিকাভুক্ত মাদক কারবারি আটক।

Reporter Name
  • Update Time : Monday, May 11, 2026
  • 20 Time View

বগুড়ার শিবগঞ্জে ১৫০০ টাপেন্টাডল ট্যাবলেটসহ তালিকাভুক্ত মাদক কারবারি আটক।

সাজেদুল ইসলাম রাসেল,স্টাফ রিপোর্টার বগুড়া।

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৫০০ পিস টাপেন্টাডল জাতীয় মাদক ট্যাবলেটসহ এক তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।
সোমবার (১১ মে ২০২৬) সকাল ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ ইউনিয়নের মাচইল পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অংশ নেন।
ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে মোঃ হযরত আলী (৫৬) নামে এক ব্যক্তির বাড়ির শয়নকক্ষ থেকে একটি ট্রাংকের ভেতরে রাখা সিনথেটিক ব্যাগ থেকে Tapal নামের ১৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
আটক হযরত আলী শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ এলাকার মাচইল গ্রামের বাসিন্দা। তিনি ফজলাল প্রামানিকের ছেলে। ডিএনসির দাবি, তিনি একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আসলাম আলী মণ্ডল বাদী হয়ে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে

See also  বান্দরবানে গভীর রাতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিক অপহরণ। মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে তিন রাবার শ্রমিক অপহরণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক দেড়টার দিকে বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার মুসতইল্লা পাহাড় এলাকায় অবস্থিত আবীর রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে এ অপহরণের ঘটনা ঘটে। জানা গেছে, রাতের আঁধারে ১২ থেকে ১৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল স্টাফ কোয়ার্টারের দরজায় এসে দরজা খুলতে বলে। ভেতরে থাকা শ্রমিকরা দরজা খুললে অস্ত্রের মুখে তাদের জিম্মি করা হয়। ওই সময় কোয়ার্টারে নারী-পুরুষসহ মোট ১৩ জন অবস্থান করছিলেন। সেখান থেকে তিনজন শ্রমিককে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহৃতরা হলেন— টেকনাফ উপজেলার শফিউল্লাহ কাটা এলাকার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ছিদ্দিকের ছেলে নুরুল ইসলাম (২০), আনোয়ারের ছেলে এনামুল হক (২০) এবং খুইল্যা মিয়ার ছেলে হাসান (২০)। তারা সবাই রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে। এ সময় দুর্বৃত্তরা স্টাফ কোয়ার্টার থেকে পাঁচটি মোবাইল ফোন, দুটি দা এবং তিনটি টর্চলাইট নিয়ে যায় বলেও জানা গেছে। আবীর রাবার বাগানের মালিক ও বাইশারী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আবদুল করিম বান্টু জানান, “শ্রমিক নুরুল ইসলাম আমাকে ফোন করে বিষয়টি জানালে আমি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করি। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “তিন রাবার শ্রমিক অপহৃত হয়েছে। তাদের উদ্ধারে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান চলছে। অপহরণের সঙ্গে জড়িতদের বিষয়ে তিনি জানান, এলাকায় আফসার গ্রুপ, সরোয়ার গ্রুপসহ বেশ কয়েকটি সশস্ত্র গ্রুপ সক্রিয় রয়েছে। এর মধ্যে কোনো একটি গ্রুপ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অপহৃতদের উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য, এর আগেও একই এলাকায় তামাক চাষিদের অপহরণের ঘটনা ঘটেছিল। পরে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category