1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে ৫৭ বিজিবির মানবিক উদ্যোগ : বিনামূল্যে চিকিৎসা পেল ১১০ জনের বেশি মানুষ। - probahonewstv
June 13, 2026, 11:02 pm

আলীকদমে ৫৭ বিজিবির মানবিক উদ্যোগ : বিনামূল্যে চিকিৎসা পেল ১১০ জনের বেশি মানুষ।

Reporter Name
  • Update Time : Sunday, May 10, 2026
  • 25 Time View

আলীকদমে ৫৭ বিজিবির মানবিক উদ্যোগ : বিনামূল্যে চিকিৎসা পেল ১১০ জনের বেশি মানুষ।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে চিকিৎসা বঞ্চিত পাহাড়ী ও বাঙালী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

রবিবার (১০ মে ২০২৬) ব্যাটালিয়ন সদর ১নং জিপি গেইট সংলগ্ন এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা যায়, কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ এ ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনের পাশাপাশি “অপারেশন উত্তরণ” এর আওতায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালী জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন সময় চিকিৎসা সেবা, খাদ্য, বস্ত্র ও ত্রাণ সহায়তা প্রদান করে আসছে বিজিবি।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক-এর দিক নির্দেশনায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পেইনে মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় নারী, পুরুষ ও শিশুসহ আনুমানিক ১১০ জনের অধিক পাহাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালী জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

বিজিবি সূত্র আরও জানায়, ভবিষ্যতে অধীনস্থ বিভিন্ন বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাতেও পর্যায়ক্রমে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হবে। দুর্গম পাহাড়ী অঞ্চলের নিম্ন আয়ের মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখবে বিজিবি।

এসময় আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক, স্টাফ অফিসার, বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম সম্পন্ন হয়।

See also  আলীকদমে সেনাবাহিনীর উদ্যোগে টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন সফল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category