1. thpshopbd@gmail.com : admin :
দক্ষিণ আফ্রিকায় টাঙ্গাইল মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা - probahonewstv
June 20, 2026, 2:36 pm

দক্ষিণ আফ্রিকায় টাঙ্গাইল মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : Sunday, May 10, 2026
  • 29 Time View

দক্ষিণ আফ্রিকায় টাঙ্গাইল মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।

জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় যাওয়া সুমন আহমেদ রনি (৩০) নামে এক বাংলাদেশি যুবক সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। নিহত সুমন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর (অভিরামপুর পশ্চিম পাড়া) গ্রামের মৃত ময়েজউদ্দিনের ছেলে।

আজ শনিবার (৯মে ২০২৬) প্রতিদিনের মতো বাজার করতে দক্ষিণ আফ্রিকার নিউ ক্যাসেল টাউনে গিয়েছিলেন প্রবাসী মোঃ সুমন। বাজার শেষে নিজ দোকানে ফেরার পথে দুর্বৃত্তরা তার গাড়ির গতিরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘ দিন ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন সুমন। একদল স্থানীয় সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুমনের মৃত্যুর সংবাদ তার নিজ গ্রাম বংশীনগরে পৌঁছালে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

নিহত সুমনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুমন ছিলেন তাদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি এখন নিঃস্ব। তারা সরকারের কাছে সুমনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

See also  ডিউটি শেষে সংবাদকর্মীর মোটরসাইকেল চুরি, সিসিটিভিতে মিলেছে সূত্র—অভিযানে পুলিশ

Please Share This Post in Your Social Media

More News Of This Category