1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে বেলুন ও পায়রা উড়িয়ে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন - probahonewstv
August 2, 2026, 7:10 pm

ফেনীতে বেলুন ও পায়রা উড়িয়ে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন

Reporter Name
  • Update Time : Saturday, May 2, 2026
  • 198 Time View

ফেনীতে বেলুন ও পায়রা উড়িয়ে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন

মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ।

পরিবেশমন্ত্রীর উপস্থিতিতে আয়োজন, স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ।

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে খেলার সূচনা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-০২ আসনের সংসদ সদস্য ও অধ্যাপক জয়নাল আবেদিন এবং ফেনী-০১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।
এসময় ফেনী জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়ামুখর পরিবেশে খেলোয়াড় ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে গড়ে তোলা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে বক্তারা খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও শারীরিক সুস্থতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

See also  সারদায় প্রশিক্ষণে কৃতিত্বের স্বাক্ষর: ‘বেস্ট ট্রেইনি অ্যাওয়ার্ড’ পেলেন ডিএনসি বগুড়ার কর্মকর্তা জিল্লুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category