1. thpshopbd@gmail.com : admin :
দুর্নীতির সংবাদ প্রকাশে সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন - probahonewstv
April 30, 2026, 10:23 am

দুর্নীতির সংবাদ প্রকাশে সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন

মোঃ আবু সিয়াম স্টাফ রিপোর্টার
  • Update Time : Thursday, April 30, 2026
  • 21 Time View
দুর্নীতির সংবাদ প্রকাশে সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন

দুর্নীতির সংবাদ প্রকাশে সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন

মোঃ আবু সিয়াম
স্টাফ রিপোর্টার

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দেশ টিভির সাংবাদিক দেওয়ান ইমনের ওপর জোরপূর্বক অপহরণের চেষ্টার অভিযোগে, সাভারের সাব-রেজিস্টার জাকির হোসেনের বিরুদ্ধে প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে আশুলিয়া থানা প্রেস ক্লাব।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আশুলিয়া এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক, গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা ও অপহরণের চেষ্টা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত, এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা আরও বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে, তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে সরকারের নীতি নির্ধারকদের প্রতি জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে অংশ গ্রহণকারীরা সাংবাদিক দেওয়ান ইমনের ওপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন, এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

See also  পাহাড়ে সেনাবাহিনীর উপস্থিতি: নিরাপত্তা, উন্নয়ন ও জনকল্যাণের অগ্রদূত

Please Share This Post in Your Social Media

More News Of This Category