
আলীকদম উপজেলায় হাম-রুবেলায় আক্রান্ত রুগীদের জন্য এমপি সাচিং প্রু জেরীর পক্ষ থেকে ১ লাখ টাকার সহায়তা।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় হাম-রুবেলায় আক্রান্ত রুগীদের উন্নত চিকিৎসা ও পুষ্টিকর খাবারের জন্য মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরী এমপি’র পক্ষ থেকে নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ছাকনাও মুরুং ও মামপা মুরুং-এর হাতে তুলে দেওয়া হয়।
এই সহায়তা প্রদান করেন আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপির (সহ- সভাপতি) জনাব মোঃ আবুল কালাম, জেলা বিএনপির সদস্য জনাব মংক্যনু এবং জনাব ইয়াছিন শরীফ চৌধুরী।
উল্লেখ্য, এই অর্থ হাম-রুবেলায় আক্রান্ত রুগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় খাবারের ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।