
গাইবান্ধা প্রতিনিধি। মোঃ বেলাল মিয়া।
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কর্তৃক অনুমোদিত রংপুর জেলা শাখার নবগঠিত আংশিক কমিটিকে অভিনন্দন জানিয়েছে গাইবান্ধা জেলা গণঅধিকার পরিষদ। রবিবার (২৬ এপ্রিল) এক যুক্ত বিবৃতিতে গাইবান্ধা জেলা শাখার নেতৃবৃন্দ এই শুভেচ্ছা ও সংগ্রামী সালাম জানান। উল্লেখ্য যে, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহেদুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রোকুনুজ্জামান রোকনকে সভাপতি, কাওছার আলীকে সাধারণ সম্পাদক এবং আব্দুল মান্নান মুরাদকে সাংগঠনিক সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট রংপুর জেলা আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অভিনন্দন বার্তায় গাইবান্ধা জেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ বলেন, “রংপুর জেলার শ্রমিক ভাইদের এই নবযাত্রা উত্তরবঙ্গের মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে আরও বেগবান করবে। ‘দুনিয়ার মজদুর এক হও’—এই চেতনায় আমরা রোকুনুজ্জামান রোকনের নেতৃত্বাধীন নবগঠিত কমিটির সকল কর্মসূচিতে পাশে থাকার অঙ্গীকার করছি।”
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, এই আংশিক কমিটিকে আগামী ০৩ (তিন) মাসের মধ্যে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। গাইবান্ধা জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন এই নেতৃত্বের হাত ধরে রংপুর জেলা শ্রমিক অধিকার পরিষদ রাজপথে মেহনতি মানুষের ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। বিবৃতিতে আরও বলা হয়, শ্রমিক-কৃষক ও মেহনতি জনতার ন্যায্য দাবি আদায়ে আগামী দিনে রংপুর ও গাইবান্ধা জেলা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে এই ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত থাকবে।