1. thpshopbd@gmail.com : admin :
চিরিরবন্দরে অবৈধ পেট্রোল মজুদ: ৪ হাজার টাকা জরিমানা, ৮৭ লিটার জব্দ - probahonewstv
June 14, 2026, 1:55 pm

চিরিরবন্দরে অবৈধ পেট্রোল মজুদ: ৪ হাজার টাকা জরিমানা, ৮৭ লিটার জব্দ

Reporter Name
  • Update Time : Thursday, April 23, 2026
  • 41 Time View

চিরিরবন্দরে অবৈধ পেট্রোল মজুদ: ৪ হাজার টাকা জরিমানা, ৮৭ লিটার জব্দ

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার
দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ রাখার অভিযোগে নিতাই চন্দ্র নামে এক ব্যক্তিকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ( রাতে) উপজেলার দক্ষিণ নশরতপুর ইউনিয়নের মনসা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ।

অভিযানে নিতাই চন্দ্রের বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ৮৭ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, যথাযথ অনুমতি ছাড়া দাহ্য পদার্থ মজুদ রাখা ঝুঁকিপূর্ণ ও আইনত দণ্ডনীয় অপরাধ। এ কারণে তাকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।

এসময় জব্দকৃত পেট্রোল নিরাপত্তার স্বার্থে চিরিরবন্দর ফিলিং স্টেশনে জমা দেওয়া হয়েছে বলে জানানো হয়।

প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।।

See also  প্রতারক চক্রে প্রায় ২০০ পরিবার ক্ষতিগ্রস্ত: ছাগলনাইয়ায় ঋণপ্রতারণার অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category