1. thpshopbd@gmail.com : admin :
নাইক্ষ্যংছড়িতে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অ/ভি/যো/গে ক্ষোভ বাড়ছে। - probahonewstv
June 14, 2026, 9:59 am

নাইক্ষ্যংছড়িতে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অ/ভি/যো/গে ক্ষোভ বাড়ছে।

Reporter Name
  • Update Time : Wednesday, April 15, 2026
  • 42 Time View

নাইক্ষ্যংছড়িতে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগে ক্ষোভ বাড়ছে।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু–বাইশফাঁড়ি সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণে ইটের খোয়ার পরিবর্তে ভাঙা ও নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে, যা টেকসই নয় এবং অল্প সময়েই নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও মাঠপর্যায়ে তার সঠিক ব্যবহার হচ্ছে না। আমরা একটি টেকসই ও নিরাপদ সড়ক চাই, কিন্তু যেভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে, তাতে কিছুদিন পরই রাস্তা নষ্ট হয়ে যাবে।”
আরও একজন বাসিন্দা বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠান শুরু থেকেই নিয়ম মেনে কাজ করছে না। বিষয়টি বারবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।”

স্থানীয়দের অভিযোগ, এটি শুধু অনিয়ম নয়, বরং জনগণের টাকার অপচয়। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, প্রায় ৩ কিলোমিটার ৭৬০ মিটার দৈর্ঘ্যের এ সড়কটি প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন। তবে কাজের গুণগত মান নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলছেন এলাকাবাসী।

এলাকাবাসী দ্রুত তদন্ত ও মানসম্মতভাবে কাজ সম্পন্নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

See also  কর্মচারীদের আর্থিক অনুদান দিল চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন

Please Share This Post in Your Social Media

More News Of This Category